সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
স্পেনের দাপটে জয়!
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি ফ্রান্স। অন্যদিকে নিজেদের সুযোগগুলো কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে স্প্যানিশরা।
স্পেনের হয়ে ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারসাবাল। এরপর ৫৮ মিনিটে পেদ্রো পোরো দ্বিতীয় গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।
পরিসংখ্যানে ফ্রান্স ১৪টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও গোলের দেখা পায়নি। স্পেন ১০টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রেখে দুটি গোলই আদায় করে নেয়। বল দখলেও এগিয়ে ছিল স্পেন (৫১%), যেখানে ফ্রান্সের দখল ছিল ৪৯%।
কর্নারে ৭-১ ব্যবধানে এগিয়ে থাকা এবং একাধিক আক্রমণ গড়েও গোল করতে ব্যর্থ হয় ফ্রান্স। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে স্পেন।
সোহাগ/
