৪৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবালের করা একমাত্র গোলেই ব্যবধান গড়ে ওঠে।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে স্পেন। ৪৯ মিনিট পর্যন্ত স্পেন ৫টি শট নেয়, যার মধ্যে ১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রান্স ৩টি শট নিলেও একটিও অন টার্গেটে রাখতে পারেনি।
বল দখলের লড়াইয়েও এগিয়ে স্পেন। তাদের দখলে ছিল ৫৬ শতাংশ বল, যেখানে ফ্রান্সের ছিল ৪৪ শতাংশ। পাশাপাশি স্পেন ২৪৫টি পাস সম্পন্ন করেছে, ফ্রান্স করেছে ১৭৪টি।
লাইভ জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে স্পেন। বর্তমানে তাদের জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ, ফ্রান্সের ১৭ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ শতাংশ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হলে ফ্রান্সকে আক্রমণে আরও কার্যকর হতে হবে। অন্যদিকে স্পেন এই লিড ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে।
ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
অথবা
ভিপিএন ব্যাবহার করতে হবে
সোহাগ/
