| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা নয়, ভিএআরের সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে যে দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৩ ১৯:৩০:৫১
আর্জেন্টিনা নয়, ভিএআরের সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে যে দল

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা কি রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকে বিশেষ সুবিধা পাচ্ছে? শেষ ষোলোর ম্যাচে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের পর এই প্রশ্নই এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক ও বিশ্লেষকের দাবি, গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার পক্ষেই যাচ্ছে ভিএআরের সিদ্ধান্ত। তবে পরিসংখ্যান বলছে, বাস্তব চিত্রটি কিছুটা ভিন্ন।

বিশ্বখ্যাত গণমাধ্যম নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ টুর্নামেন্টের শুরু থেকে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত ভিএআরের সব সিদ্ধান্ত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, সবচেয়ে বেশি ভিএআর সুবিধা পাওয়া দলের তালিকায় আর্জেন্টিনা থাকলেও তারা শীর্ষে নয়। তালিকার এক নম্বরে রয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম যৌথ আয়োজক মেক্সিকো।

মিসরের বিপক্ষে জয় নিয়ে শেষ ষোলোর পর থেকেই বিতর্কের শুরু। ম্যাচ শেষে মিসরের কোচ ও কয়েকজন ফুটবলার অভিযোগ করেন, শিরোপাধারী আর্জেন্টিনাকে সুবিধা দিতেই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তও নতুন করে বিতর্ক উসকে দেয়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, ওই ঘটনায় ভিএআরের হস্তক্ষেপের প্রয়োজন ছিল না।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে রেফারি বা ভিএআরের কোনো সিদ্ধান্ত যায়নি। একই সুবিধা পেয়েছে মেক্সিকোও। প্রতি ১০০টি ফাউলের বিপরীতে ভিএআরের হস্তক্ষেপের হিসাবে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত পাঁচটি দল হলো, মেক্সিকো (পক্ষে ৭.৮, বিপক্ষে ০.০), আর্জেন্টিনা (৬.৭, ০.০), পর্তুগাল (৪.৬, ০.০), নিউজিল্যান্ড (৪.২, ০.০) এবং সৌদি আরব (৩.৬, ০.০)।

অন্যদিকে ভিএআর ও রেফারিংয়ের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ দলটি টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের পক্ষে একটি ভিএআর সিদ্ধান্তও পায়নি। বরং তাদের বিপক্ষে প্রতি ১০০টি ফাউলে ভিএআরের হস্তক্ষেপের হার সর্বোচ্চ ৬.৫।

ক্রোয়েশিয়ার পর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে ইরানের (পক্ষে ০.০, বিপক্ষে ৫.৪), কাতারের (০.০, ৫.১), জার্মানির (০.০, ৪.০) এবং ইংল্যান্ডের (০.০, ৩.৫) ওপর।

সব মিলিয়ে রেফারিং নিয়ে বিতর্ক থামছে না। তবে পরিসংখ্যান বলছে, কেবল আর্জেন্টিনা নয়, এবারের বিশ্বকাপে ভিএআরের সিদ্ধান্ত থেকে সুবিধা পেয়েছে আরও কয়েকটি দল। আর সেই তালিকার শীর্ষস্থানটি দখল করে আছে মেক্সিকো।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...