| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১০ ২২:১৬:১৭
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি অংশ আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। নির্বাসনে যাওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এটিই তার প্রথম দীর্ঘ সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি জীবনহানির আশঙ্কাও রয়েছে। তবুও তিনি দেশে ফিরতে চান।

তার ভাষায়, "আমাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যা করা হতে পারে। তারপরও আমাকে ফিরতেই হবে। যদি মৃত্যুই আসে, তবে আমি চাই নিজের দেশের মাটিতেই তা হোক, যেখানে আমার বাবা-মা শায়িত আছেন এবং তাদের রক্ত মিশে আছে।"

তিনি জানান, শুধু তিনি নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও উল্লেখ করেন, যিনি বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত।

শেখ হাসিনা দাবি করেন, সরকার তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে বারবার অনুরোধ জানাচ্ছে। তবে তিনি বলেন, কাউকে তাকে ফেরত পাঠানোর প্রয়োজন হবে না, তিনি স্বেচ্ছায় দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, "বাংলাদেশ আমাকে ফিরিয়ে নিতে চায় এবং এ বিষয়ে ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে। কিন্তু আমি নিজেই দেশে ফিরে যাব।"

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, দেশে ফেরার বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি। একই সঙ্গে তিনি নির্দিষ্ট কোনো তারিখও উল্লেখ করেননি এবং কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সেটিও স্পষ্ট করেননি।

আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দলের অধিকাংশ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। তাদের উদ্দেশে তিনি বলেছেন, সময় হলে সবাই একসঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছেন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল-ত্রুটি হতেই পারে। তবে একটি সরকারের ভালো-মন্দের চূড়ান্ত বিচার করার অধিকার জনগণের।

তিনি আরও বলেন, "আমার নির্বাচন করার সুযোগ নাও থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কেন বন্ধ থাকবে? আমরা যদি ভুল করে থাকি, তার বিচার জনগণই করবে।"

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, বর্তমানে তিনি অনলাইনের মাধ্যমে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন এবং দলকে পুনর্গঠনের কাজ চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালে সরকার পতনের পর শেখ হাসিনা ভারত চলে যান। পরে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...