শুরু হল, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; লাইভ দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মাঠে গড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশরের লড়াই। বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় শুরু হওয়া এই ম্যাচের বিজয়ী নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
লিওনেল মেসির নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে ওঠা আলবিসেলেস্তেরা শেষ ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে।
অন্যদিকে মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে খেলছে মিশর। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা আফ্রিকান দলটি এবার বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দিতে মরিয়া।
ফুটবলপ্রেমীরা বাংলাদেশে সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া নির্ধারিত সাবস্ক্রিপশন থাকলে MyRobi, Toffee ও Bioscope প্ল্যাটফর্ম থেকেও দেখা যাবে ম্যাচটির লাইভ সম্প্রচার।
আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—
প্রথম সার্ভারে খেলা দেখতে না পারলে সার্ভার পরিবর্তন করে নিন।
আয়শা/
