| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নতুন পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৭ ১৭:৫১:২৩
দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নতুন পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ ধাপে পৌঁছেছে। নতুন বেতন কাঠামো নিয়ে গঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির চূড়ান্ত সুপারিশ আগামী দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির শেষ বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে বেতন কাঠামো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। সময় বাড়ানোর পর চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়।

কমিটির সূত্র জানিয়েছে, কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে বাস্তবসম্মত একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করা হবে। আর বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য ভাতা কার্যকর হবে আগামী অর্থবছরের ১ জুলাই থেকে।

জানা গেছে, বিচার বিভাগের বেতন কাঠামোসংক্রান্ত কিছু কারিগরি বিষয় নিয়ে জটিলতা থাকলেও তা ইতোমধ্যে সমাধান হয়েছে। ফলে এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুরো প্রস্তাব।

মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রস্তাবটি আইনি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষ হলে সরকারি প্রজ্ঞাপন জারি করে নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পরই বিষয়টি মন্ত্রিসভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হবে। আগামী বৈঠকেই এটি উপস্থাপন করা হতে পারে। তবে প্রয়োজন হলে পরবর্তী বৈঠকেও চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হতে পারে।

নতুন পে-স্কেল কার্যকর হলে দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। একই সঙ্গে গেজেট জারির পর ১ জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত মূল বেতনের বকেয়াও পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...