| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কত দিন চলবে টানা বৃষ্টি; নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৭ ১৫:০৫:০৮
কত দিন চলবে টানা বৃষ্টি; নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টির ধারা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। টানা বৃষ্টির প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি চার বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারি থেকে অতিভারি বর্ষণ।

এ ছাড়া বৃহস্পতিবার (৯ জুলাই) ও শুক্রবার (১০ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময়ও কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কয়েক দিন বজায় থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ু এবং স্থল নিম্নচাপের সম্মিলিত প্রভাবেই দেশজুড়ে এই বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারি বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় পাহাড়ধস, নিচু এলাকায় জলাবদ্ধতা এবং কিছু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তবে এই বৃষ্টিপাত চলমান গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে জনজীবনে কিছুটা স্বস্তি এনে দেবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...