শুরু হল, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২ টায় ম্যাচটি শুরু হয়েছে।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে এখনো অপরাজিত নরওয়ে। তবে বর্তমান ফর্ম, দলগত ভারসাম্য এবং তারকাবহুল স্কোয়াডের কারণে এই ম্যাচে এগিয়ে রাখা হচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
যেভাবে লাইভ দেখবেন ব্রাজিল-নরওয়ে ম্যাচ
বাংলাদেশ ও ভারতের দর্শকরা টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
টেলিভিশনে
• বাংলাদেশ: দেশের ক্রীড়া চ্যানেল T Sports সরাসরি সম্প্রচার করছে ম্যাচটি।
• ভারত: Sports 18 ও Sports 18 HD চ্যানেলে দেখা যাচ্ছে ব্রাজিল-নরওয়ের লড়াই।
মোবাইল ও অনলাইনে
• বাংলাদেশ: Toffee অ্যাপ ও ওয়েবসাইটের ফিফা চ্যানেলে বিনামূল্যে ম্যাচটি লাইভ দেখা যাচ্ছে।
• ভারত: JioCinema অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে উপভোগ করা যাচ্ছে ম্যাচটির লাইভ স্ট্রিমিং।
ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—
প্রথম সার্ভারে লাইভ না হলে সার্ভার পরিবর্তন করে নিন-
সোহাগ/
