| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

চলছে টাইব্রেকার, মরক্কো বনাম নেদারল্যান্ডস: লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ৩০ ০৯:৪০:৩৬
চলছে টাইব্রেকার, মরক্কো বনাম নেদারল্যান্ডস: লাইভ দেখুন এখানে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কোর ম্যাচে এখনও উত্তেজনা তুঙ্গে। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ের ১২০ তম মিনিট পর্যন্তও অমীমাংসিত রয়েছে। ফলে ম্যাচ টি টাইব্রেকারে গড়িয়েছে।

সরাসরি টাইব্রেকার দেখতে এখানে ক্লিক করুন-

ম্যাচে প্রথম গোলটি আসে ৭২তম মিনিটে। কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে, যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) ইসা দিয়প গোল করে মরক্কোকে সমতায় ফেরান। সেই গোলেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

পরিসংখ্যান বলছে, ম্যাচে আধিপত্য বিস্তার করেছে মরক্কো। তারা ৭০ শতাংশ সময় বলের দখল ধরে রেখে ১২টি শট নিয়েছে, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নেদারল্যান্ডস মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখে ৭টি শট নেয় এবং ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

পাসের সংখ্যাতেও বড় ব্যবধানে এগিয়ে মরক্কো। তারা ৭৪১টি পাস সম্পন্ন করেছে ৯২ শতাংশ সফলতায়। নেদারল্যান্ডস করেছে ৩৩৫টি পাস, যার সফলতার হার ৮১ শতাংশ।

কর্নার আদায়েও মরক্কো এগিয়ে (৮-৫)। ফাউলের দিক থেকে নেদারল্যান্ডস করেছে ১৭টি, আর মরক্কো ১৪টি। ম্যাচে মরক্কো একটি হলুদ কার্ড দেখলেও এখন পর্যন্ত কোনো দলই লাল কার্ড দেখেনি।

অতিরিক্ত সময়ের শেষ ভাগে পৌঁছে ম্যাচটি এখনও ১-১ সমতায়। ফলে শেষ পর্যন্ত জয় নির্ধারণে টাইব্রেকারের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ...