| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

নবম পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, কত বাড়ল মূল বেতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৫ ১১:০৫:১৭
নবম পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, কত বাড়ল মূল বেতন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি আরও একধাপ এগিয়েছে। পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে জনপ্রশাসন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। বুধবার (২৪ জুন) পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনপ্রশাসন খাতের সুপারিশগুলোর বিষয়ে চূড়ান্ত মতৈক্য হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীসংক্রান্ত প্রস্তাবগুলো এখনও নিষ্পত্তি হয়নি। এ দুটি খাতের সুপারিশ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলো চূড়ান্ত করতে শিগগিরই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

তবে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত শতাংশ বাড়ানো হবে কিংবা নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় আসতে পারেন।

সরকার ইতোমধ্যে আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দিয়েছে। তবে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে চাকরিজীবীদের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে। প্রথম প্রস্তাবে প্রাথমিক ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির সুপারিশ রয়েছে। দ্বিতীয় বিকল্প অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন শতভাগ বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে এসব প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীসংক্রান্ত সুপারিশ চূড়ান্ত হওয়ার পরই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...