নতুন পে-স্কেলে যে গ্রেডের কর্মীরা বেশি সুবিধা পেতে পারেন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তবে প্রাথমিক আলোচনা থেকে ইঙ্গিত মিলেছে, এবার বেতন বৃদ্ধিতে তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম রাখা হতে পারে।
সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে নতুন পে-স্কেল নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্রের দাবি, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার ধারাবাহিকতায় তিন অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
আলোচনায় উঠে এসেছে, শুরুতে নতুন ও বিদ্যমান বেতনের পার্থক্যের ৫০ শতাংশ করে দুই অর্থবছরে সমন্বয়ের পরিকল্পনা থাকলেও এখন সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে। খসড়া প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত বেতন বৃদ্ধির ৪০ শতাংশ প্রথম বছরেই কার্যকর করা হতে পারে। অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে প্রস্তাবিত বেতন বৃদ্ধির ৬০ শতাংশ আগামী অর্থবছরেই বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে।
নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা বলছেন, নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের ব্যয় বেড়ে যাওয়ায় তাদের জন্য বেশি সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে একই সঙ্গে সরকারের রাজস্ব সক্ষমতা ও অতিরিক্ত ব্যয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে এসব সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত বিপুল অর্থের প্রয়োজন হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি জাতীয় বেতন কমিশন, বিচার বিভাগীয় বেতন কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করছে। তাদের চূড়ান্ত মতামতের ভিত্তিতেই নতুন পে-স্কেলের কাঠামো নির্ধারণ করা হবে।
তবে এখন পর্যন্ত নতুন পে-স্কেল সংক্রান্ত কোনো গেজেট প্রকাশ হয়নি। ফলে সরকারি চাকরিজীবীরা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ফল, যেভাবে দেখবেন রেজাল্ট
- আজকের স্বর্ণের বাজারদর: ০৫ আগস্ট ২০২৬
- ১০,০০০mAh ব্যাটারি নিয়ে এলো Oppo A7 Pro Max, এক চার্জেই চলবে দীর্ঘ সময়
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম সান লুইস ম্যাচ, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: রেমো বনাম সান্তোস ম্যাচ, জানুন ফলাফল
- অন্ধকারে জ্বলে উঠবে ফোনের পেছন, REDMI K100 Pro আসছে নতুন চমক নিয়ে
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম, প্রতি ভরি কত
- ১২ আগস্ট আসছে Realme 16x 5G, ৭,০০০mAh ব্যাটারিসহ সম্ভাব্য দাম
- ৮০০০ mAh ব্যাটারি সহ আসছে Redmi Note 17 5G, দাম কত?
- একটু পর শুরু, Milan Vs Inter ম্যাচ; লাইভ দেখুন এখানে
- একটু পর শুরু, চেলসি ও জুভেন্টাস ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ
- গ্যাসের দাম নিয়ে সুখবর, যা জানাল পেট্রোবাংলা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ আগস্ট ২০২৬
- আসছে টানা ৫ দিনের বৃষ্টি!
