অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ; লাইভ যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন বলে জোর গুঞ্জন চলছে।
আগামী মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে কানসাসে অনুষ্ঠিত দলের সর্বশেষ অনুশীলন ছিল পুরোপুরি রুদ্ধদ্বার। সেখানে সবচেয়ে বেশি নজর ছিল ইনজুরি কাটিয়ে ফেরা ডিফেন্ডার গনসালো মন্তিয়েলের ফিটনেসের ওপর।
দীর্ঘদিনের চোট কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মন্তিয়েল। তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন এবং ম্যাচের স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে ডান প্রান্তে শুরু থেকেই নাহুয়েল মোলিনাকে দেখার সম্ভাবনাই বেশি।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয়ের পরও একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। আক্রমণভাগে থিয়াগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। তার গতি, পরিশ্রম এবং প্রতিপক্ষের হাই প্রেসিংয়ের ফাঁকা জায়গা কাজে লাগানোর দক্ষতা কোচিং স্টাফদের মুগ্ধ করেছে।
এছাড়া স্ট্রাইকার পজিশনেও আসতে পারে পরিবর্তন। লাউতারো মার্টিনেজের বদলে শুরু থেকেই সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ। তার উপস্থিতি আর্জেন্টিনার আক্রমণে বাড়তি গতি ও বৈচিত্র্য যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।
রক্ষণভাগে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলবারের নিচে থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ। তার সামনে রক্ষণসেনায় থাকতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।
অন্যদিকে, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা অধিনায়ক লিওনেল মেসিও শুরু থেকেই মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে নিজের গোলসংখ্যা ও ব্যক্তিগত রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনার মহাতারকা।
এছাড়া অনুশীলনে সন্তোষজনক অগ্রগতি ধরে রাখতে পারলে লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকোও চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন। এখন দেখার বিষয়, অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্কালোনি শেষ পর্যন্ত কতটি পরিবর্তন নিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের মাঠে নামান।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৩-৩)
গোলরক্ষক:এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণভাগ:নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা
মাঝমাঠ:রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণভাগ:নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ
সরাসরি খেলা টি দেখতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- হাসিনার ফেরা নিয়ে অডিও ভাইরাল, যা বললেন ওসি
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
