ভারী বৃষ্টিতে ৪ জেলায় বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের চার জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় আগামী কয়েক দিনের মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, ভারী বর্ষণের প্রভাবে এসব জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে অন্তত তিন দিন স্থায়ী স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়লেও তা আপাতত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে গঙ্গা-পদ্মা নদীর পানিও ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।
এদিকে সোমেশ্বরী, কংস, জিঞ্জিরাম ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীর পানিও আগামী তিন দিনে বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
