| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

রাউন্ড অব ৩২-এ স্পেন-আর্জেন্টিনা মহারণ! যে সমীকরণে মুখোমুখি হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়ন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৮ ০৯:০৫:৪৮
রাউন্ড অব ৩২-এ স্পেন-আর্জেন্টিনা মহারণ! যে সমীকরণে মুখোমুখি হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ফুটবলপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সম্ভাব্য এক মহারণ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হতে পারে ইউরোপের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের নকআউট পর্বের সূচি অনুযায়ী, গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল খেলবে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। ফলে স্পেন যদি নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে এবং আর্জেন্টিনা যদি গ্রুপ ‘জে’-তে শীর্ষস্থান ধরে রাখতে পারে, তাহলে শেষ ষোলোয় ওঠার আগেই রাউন্ড অব ৩২-এ দেখা হয়ে যেতে পারে দুই পরাশক্তির।

বর্তমানে স্পেনের গ্রুপে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। কাগজে-কলমে লিওনেল স্কালোনির দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তবে স্পেনের গ্রুপে উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকায় তাদের রানার্সআপ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে এই গ্রুফের ৪ দলের সবাই ১ পয়েন্ট পেয়েছে। দূর্বল কেপ ভার্দের সাথে স্পেনের পয়েন্ট ভাগাভাগি করার ফলে নতুন করে আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২ এ মুখোমুখি হওয়ার সম্ভবনা তৈরী হয়েছে। উরুগুয়ের সাথে স্পেন যদি ড্র বা হার দিয়ে গ্রুফ পর্ব শেষ করে তবে রাউন্ড অব ৩২-এ এবারের বিশ্বকাপের দুই হট ফেবাটিতের যেকোন একটি বিদায় নিবে।

এমন সমীকরণ বাস্তবে রূপ নিলে বিশ্বকাপের নকআউট পর্বেই দেখা যাবে দুই বিশ্বচ্যাম্পিয়নের হাইভোল্টেজ লড়াই। একদিকে থাকবে তরুণ ও গতিময় স্প্যানিশ দল, অন্যদিকে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসে ভরপুর আর্জেন্টিনা। ফলে টুর্নামেন্টের শুরুতেই সমর্থকরা পেতে পারেন ফাইনালের আমেজ ছড়ানো একটি ম্যাচ।

তবে এই সম্ভাব্য মহারণের জন্য এখনও অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর। স্পেনকে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করতে হবে এবং আর্জেন্টিনাকে নিশ্চিত করতে হবে গ্রুপ সেরার আসন। এই দুই শর্ত পূরণ হলেই বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ দেখা যেতে পারে বহুল প্রতীক্ষিত স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...