| ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

১৬ বছর পর নীরবতা ভাঙলেন প্রভা, বললেন ‘জ্বালাময়ী সত্য’

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৭ ১২:১৮:৫৩
১৬ বছর পর নীরবতা ভাঙলেন প্রভা, বললেন ‘জ্বালাময়ী সত্য’

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার নিজের অভিজ্ঞতা, মানসিক যন্ত্রণা এবং সমাজের ভিকটিম ব্লেমিং সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহ প্রভাব এবং ভুক্তভোগীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো অপমান ও মানসিক চাপের কথাও তুলে ধরেন।

ভিডিওতে প্রভা বলেন, “আজ আমি কিছু জ্বালাময়ী সত্য কথা বলব। অনেক দিন ধরেই বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলি না। কারণ মনে হতো, কথা বলে কোনো লাভ নেই। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয়েছে, কিছু বিষয় নিয়ে আর চোখ বন্ধ করে থাকা যায় না।”

সাইবার বুলিংকারীদের উদ্দেশে তিনি বলেন, “মানুষকে অপমান করা, হেয় করা বা ট্রল করার পেছনে অনেক সময় ব্যক্তিগত অনিরাপত্তাবোধ কাজ করে। এটি আমার ব্যক্তিগত মত নয়, মানব মনোবিজ্ঞানের গবেষণাতেও এমন বিষয় উঠে এসেছে। যারা অন্যকে আক্রমণাত্মকভাবে বিচার করে, কটূক্তি করে বা সামাজিক মাধ্যমে অপমান করে, তাদের অনেকেই নিজেদের জীবন ও অবস্থান নিয়ে অসন্তুষ্ট থাকে।”

প্রভা আরও বলেন, “প্রায় ১৬ বছর ধরে আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে। আপনারা হয়তো এতে আনন্দ পান, আমি সেটা বুঝি। কিন্তু আমার প্রশ্ন হলো—যে অপরাধী এই ঘটনার জন্য দায়ী, তাকে নিয়ে কি কখনো একইভাবে কথা বলেছেন? তাকে কি কখনো সমাজের সামনে অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন?”

অভিনেত্রীর ভাষ্য, “যারা অন্যের সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য বা গোপনীয়তা প্রকাশ করে, তারা গুরুতর অপরাধ করে। অথচ সমাজ সেই অপরাধীদের নয়, বরং ভুক্তভোগীকেই বছরের পর বছর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে।”

তিনি আক্ষেপ করে বলেন, “আমাকে নিয়ে যে পরিমাণ আলোচনা, সমালোচনা এবং বুলিং হয়েছে, তার অর্ধেকও যদি প্রকৃত অপরাধীর বিরুদ্ধে হতো, তাহলে হয়তো এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পরিবর্তে আমরা ভুক্তভোগীদেরই দোষারোপ করতে বেশি অভ্যস্ত হয়ে গেছি।”

প্রভার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসী অবস্থানের প্রশংসা করছেন এবং সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়বে আর্জেন্টিনা!

অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়বে আর্জেন্টিনা!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ নানা কারণেই স্মরণীয় হয়ে থাকবে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র ...