| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

আলভারেজ নাকি লাউতারো, বিশ্বকাপের প্রথম ম্যাচে স্ক্যালোনির ভরসা কে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৪ ২০:৩৩:৫৫
আলভারেজ নাকি লাউতারো, বিশ্বকাপের প্রথম ম্যাচে স্ক্যালোনির ভরসা কে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের মঞ্চে নিজেদের শিরোপা রক্ষার অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বড় প্রশ্ন—প্রথম একাদশে সেন্টার ফরোয়ার্ড হিসেবে কাকে বেছে নেবেন কোচ লিওনেল স্ক্যালোনি? হুলিয়ান আলভারেজ, নাকি লাউতারো মার্টিনেজ?

দুজনই দুর্দান্ত ফর্মে থাকা বিশ্বমানের স্ট্রাইকার। ক্লাব ফুটবলে চলতি মৌসুমে নিজেদের দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন তারা। ফলে স্ক্যালোনির জন্য এই সিদ্ধান্ত সহজ হওয়ার সুযোগ নেই।

বিশ্বকাপ বাছাইপর্ব ও সর্বশেষ কোপা আমেরিকার পারফরম্যান্স বিবেচনায় নিলে শুরুতে এগিয়ে ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা হুলিয়ান আলভারেজ। তবে গোড়ালির চোট পরিস্থিতি কিছুটা বদলে দিয়েছে। এই সুযোগে আবারও আলোচনায় উঠে এসেছেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ, যিনি সম্প্রতি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন।

হন্ডুরাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি আইসল্যান্ডের বিপক্ষেও কিছু সময় খেলেন লাউতারো। অন্যদিকে, চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় সেই দুটি ম্যাচে ছিলেন না আলভারেজ। যদিও এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।

কাতার বিশ্বকাপের মেক্সিকো ম্যাচ থেকেই মূল একাদশে নিজের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেন আলভারেজ। তার গতি, প্রেসিং এবং লিওনেল মেসির সঙ্গে বোঝাপড়া আর্জেন্টিনার আক্রমণে নতুন মাত্রা যোগ করেছিল। পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে সেই আস্থারও প্রতিদান দেন তিনি।

অন্যদিকে, লাউতারোকে কখনো বেঞ্চে, কখনো শুরুর একাদশে রেখে রোটেশন করেছেন স্ক্যালোনি। বিশেষ করে মেসি অনুপস্থিত থাকলে দুজনকে একসঙ্গে খেলানোর কৌশলও দেখা গেছে। ২০২৪ কোপা আমেরিকায় লাউতারো সর্বোচ্চ পাঁচ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতা হলেও মাত্র দুটি ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন। বিপরীতে আলভারেজ বেশি ম্যাচ খেলেও গোল করেন দুটি।

বিশ্বকাপ বাছাইপর্বে মেসির ঘনঘন ইনজুরির কারণে মিডফিল্ডভিত্তিক কৌশলে ঝুঁকেছিল আর্জেন্টিনা। ফলে আক্রমণে একজন স্ট্রাইকারের জায়গাই বেশি দেখা গেছে, যেখানে বেশিরভাগ সময় পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন আলভারেজ।

তবে সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে তুলনামূলক বেশি ফিট অবস্থায় রয়েছেন লাউতারো। ইন্টার মিলানের হয়ে কঠিন মৌসুমেও ৪১ ম্যাচে ২২ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি। অন্যদিকে, আলভারেজ অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ৪৯ ম্যাচে করেছেন ২০ গোল ও ৯ অ্যাসিস্ট।

বিশ্বকাপের আগে আলভারেজ পুরোপুরি সুস্থ হলেও সাম্প্রতিক ফিটনেস বিবেচনায় আলজেরিয়ার বিপক্ষে প্রথম একাদশে লাউতারোকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুজনই শতভাগ ফিট থাকলে স্ক্যালোনির পছন্দের তালিকায় এখনো সামান্য এগিয়ে আছেন আলভারেজ।

শেষ পর্যন্ত স্ক্যালোনি কাকে বেছে নেন, নাকি দুজনকেই একসঙ্গে নামান—সেই উত্তর মিলবে বুধবার মাঠের লড়াইয়েই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...