| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ফিফা বিশ্বকাপ ২০২৬

মোবাইলে যেভাবে একক্লিকে দেখবেন ব্রাজিল-মরক্কো মহারণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৩ ১৯:৪০:৫১
মোবাইলে যেভাবে একক্লিকে দেখবেন ব্রাজিল-মরক্কো মহারণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো, যারা কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে ভোরের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হেক্সা মিশনে উড়ন্ত সূচনা করতে মরিয়া ব্রাজিল, অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের শক্তি আবারও প্রমাণ করতে প্রস্তুত মরক্কো।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন—দুই মাধ্যমেই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে ম্যাচটি সম্প্রচারের সুযোগ রয়েছে।

শুধু টিভিতেই নয়, মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসেও দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ। সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া আইস্ক্রিনেও লাইভ দেখার সুযোগ থাকতে পারে।

এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্সের মতো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও ম্যাচ দেখার সুযোগ পাওয়া যেতে পারে।

সরাসরি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।

মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

সব মিলিয়ে, বিশ্বকাপের শুরুতেই ব্রাজিল-মরক্কো ম্যাচটি হতে যাচ্ছে ভোরের অন্যতম আকর্ষণীয় লড়াই।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...