আজকের স্বর্ণের বাজারদর: ১৩ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রভাবেই দেশে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৬ হাজার ৫৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। বুধবার (১০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাজুস। নতুন দাম কার্যকর হয়েছে একই দিন সকাল ১০টা থেকে।
বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
নতুন দরে দেশের বাজারে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ কেনার সময় ক্রেতাদের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি গহনার নকশা অনুযায়ী আলাদা মজুরিও প্রযোজ্য থাকবে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
