বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ মিশন শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের মাত্র একদিন আগে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সবকিছু ঠিক থাকলেও প্রথম ম্যাচে তাকে মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই এখন বেশি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযান শুরু করবে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেলেসাও শিবিরে চোটের কারণে ছিটকে পড়ার শঙ্কায় আছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ফরাসি ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলনে ফিরতে পারেননি নেইমার। তার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়াও প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোচ্ছে।
গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে লিগ ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পান নেইমার। পরে ব্রাজিল দলের মেডিকেল বিভাগ জানায়, পুরোপুরি সুস্থ হতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে।
বর্তমানে বিশ্বকাপ প্রস্তুতির জন্য দল নিউ জার্সিতে অনুশীলন করলেও নেইমারকে এখনো আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে। জিম সেশন ও সাইক্লিংয়ের মাধ্যমে তিনি দ্রুত মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় কিছু জটিলতা তৈরি হওয়ায় মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম। তবে ব্রাজিল শিবির আশাবাদী, গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যেতে পারে।
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর কোচ কার্লো আনচেলত্তি অনেক আলোচনা-সমালোচনার মধ্যেই নেইমারকে বিশ্বকাপ দলে জায়গা দেন। অন্যদিকে, নিজের চতুর্থ বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়ে আগেই আবেগঘন বার্তা দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
মেডিকেল টিমের ধারণা, প্রথম ম্যাচ মিস করলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ কিংবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরতে পারেন নেইমার।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
