| ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

ব্রাজিল স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩১ ২১:৪৬:৪৮
ব্রাজিল স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে উত্তেজনার কাউন্টডাউন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। আর তার আগেই প্রকাশ করা হয়েছে ব্রাজিল স্কোয়াডের জার্সি নম্বর, যেখানে এসেছে বড় চমক।

বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে সব আলো কেড়ে নিয়েছে ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।

আবারও ১০ নম্বরে নেইমার

ব্রাজিল ফুটবলের ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সিগুলোর একটি হলো ১০ নম্বর। কিংবদন্তি ফুটবলারদের উত্তরাধিকার বহন করা এই নম্বরটি এবারও থাকছে নেইমার জুনিয়রের কাঁধে।

সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়র ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের সবচেয়ে সম্মানজনক জার্সি নম্বরটি তিনি নেইমারের জন্য ছেড়ে দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিয়েছে। ফলে নেইমার খেলবেন ১০ নম্বর জার্সিতে, আর ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা যাবে তার পরিচিত ৭ নম্বরে।

কাসেমিরোর পুরোনো নম্বরে ফেরা

দলে ফেরার পর নিজের পরিচিত ৫ নম্বর জার্সি ফিরে পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। বিশ্বকাপের মতো বড় আসরে মাঝমাঠের ভারসাম্য রক্ষায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সঅভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেল

কার্লো আনচেলত্তির এই ব্রাজিল দলে যেমন রয়েছে অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি, তেমনি আছে তরুণ প্রতিভাদের সমন্বয়। নেইমার, কাসেমিরো ও অ্যালিসনের অভিজ্ঞতার সঙ্গে ভিনিসিয়ুস, এন্দ্রিক ও রাফিনিয়ার গতি ও আক্রমণভাগের ধার মিলিয়ে বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবেই দেখা হচ্ছে ব্রাজিলকে।

ব্রাজিল স্কোয়াডের জার্সি নম্বর

১ নম্বরে অ্যালিসন, ৫ নম্বরে কাসেমিরো, ৭ নম্বরে ভিনিসিয়ুস জুনিয়র, ১০ নম্বরে নেইমার জুনিয়র এবং ১১ নম্বরে থাকছেন রাফিনিয়া। এছাড়া ১৯ নম্বর জার্সি পরবেন তরুণ তারকা এন্দ্রিক।

এখন দেখার বিষয়, নতুন কোচের অধীনে এই দলটি বিশ্বকাপের মঞ্চে কতটা সফল হতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...