| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, মেসিকে ঘিরে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৯ ০৬:৪১:১২
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, মেসিকে ঘিরে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াড প্রকাশ করেন প্রধান কোচ । দলে সবচেয়ে বড় আকর্ষণ স্বাভাবিকভাবেই অধিনায়ক , যিনি এবার খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।

আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও মেসির দখলে। ২০২২ সালে দলকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তিকে ঘিরেই আবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে লা আলবিসেলেস্তে।

দলে জায়গা পেয়েছেন একাধিক তারকা ফুটবলারও। গোলপোস্ট সামলাবেন । মিডফিল্ডে থাকছেন , ও । আক্রমণভাগে মেসির সঙ্গে থাকবেন ও ।

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার পূর্ণ দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেস।

বিশ্বকাপে আর্জেন্টিনার সূচি

গ্রুপ জে-তে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। এরপর ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে দলটি। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন অভিষেককারী জর্ডানের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।

বিশ্বকাপ ইতিহাসে এটি হবে আর্জেন্টিনার ১৯তম অংশগ্রহণ। এর আগে ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দেশটি। এবার লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়া।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...