| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফিরতে কোন বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২২ ১৫:০১:৫৭
শেখ হাসিনার দেশে ফিরতে কোন বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র দেশে ফেরার ক্ষেত্রে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বরং তাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুযায়ী অনুরোধ পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আমরা তাকে ফেরত চাই। আইনগতভাবে তাকে দেশে এনে মামলার মুখোমুখি করতে চাই। কেউ যদি দেশে ফিরতে চান, তাতে সরকারের কোনো বাধা নেই।”

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা শিগগিরই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনি কাঠামোর মধ্যেই বিষয়টি দেখছে।

এদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার অনলাইন বক্তব্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার দেশের কিছু গণমাধ্যমে প্রচার নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেন। তিনি বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকলে তা অবশ্যই গণমাধ্যমকে মেনে চলতে হবে।

অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশের নাগরিকত্ব নীতি বা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মন্তব্য করার সুযোগ নেই।

তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে কাজ করছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...