| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৭ মে বাংলাদেশে ঈদুল আজহার চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১১:১২:৫৬
১৭ মে বাংলাদেশে ঈদুল আজহার চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সামনে রেখে এখন চলছে চাঁদ দেখার অপেক্ষা। আগামী ১৭ মে সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে আরবি মাস জিলকদ-এর ২৯তম দিন শেষ হবে এবং ওইদিনই জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।

চাঁদ বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘মুনসাইটিং’-এর তথ্য অনুযায়ী, ১৭ মে বাংলাদেশে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ওই দিনই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে, এবং সেখানে ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে।

বাংলাদেশে যেহেতু ১৭ মে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই ধারণা করা হচ্ছে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে।

সে অনুযায়ী বাংলাদেশে ঈদুল আজহা পালিত হতে পারে ২৮ মে (বৃহস্পতিবার)।

চাঁদ দেখার বৈশ্বিক মানচিত্রে দেখা গেছে—

* মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ সবুজ অঞ্চলে, যেখানে খালি চোখে চাঁদ দেখা সহজ

* বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার কিছু অংশ আকাশী নীল অঞ্চলে, যেখানে চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে

* কিছু অঞ্চল ধূসর অংশে, যেখানে চাঁদ দেখার সম্ভাবনা নেই

বাংলাদেশ সবুজ ও ধূসর এলাকার মাঝামাঝি অবস্থানে থাকায় ১৭ মে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম বলে ধরা হচ্ছে।স

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী—

* ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে* তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে

সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে সরকারি কর্মচারীরা দীর্ঘ ছুটির সুবিধা পাচ্ছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...