| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ২২:১৬:৫৭
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি নেওয়া হয়।

সোমবার (১১ মে) হাওড়ার রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ কাজে মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক সময়ে এই বিষয়টি আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট সীমান্তের কয়েকটি জেলায় বিএসএফের অনুকূলে জমি হস্তান্তরের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...