| ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ১০:২৩:৪৪
তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রমেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। এতে বিশেষ করে সিলেট অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে।

সোমবার (১১ মে) অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত দেশের অভ্যন্তরে বজ্রমেঘসহ বৃষ্টিপ্রবণ আবহাওয়া বিরাজ করতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা তিন বিভাগ হলো রংপুর, ময়মনসিংহ ও সিলেট।

এ সময়ে সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পরবর্তী ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার হালনাগাদ তথ্য পাওয়া যাবে সরকারি ওয়েবসাইট bmd.gov.bd থেকে। জরুরি প্রয়োজনে হটলাইন ১০৯০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...