সোমবার ৬ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বিভিন্ন এলাকায় আগামী সোমবার (১১ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নেসকো (নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি)।
সংস্থাটির রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে—রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকা।
নেসকো জানিয়েছে, এই সাময়িক অসুবিধার কারণে গ্রাহকদের কাছে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
- বিদ্যুৎ নিয়ে সুখবর!
- কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
