| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ২০:৩৫:২২
ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব ভূমি মালিকের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। চলতি অর্থবছরের বকেয়াসহ ভূমি উন্নয়ন কর বা খাজনা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন ও ডিজিটাল সেবার ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সহজে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে। এজন্য নাগরিকদের land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, আধুনিক ও হয়রানিমুক্ত করতেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য যুক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে করের পরিমাণ দেখা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কর পরিশোধ করা যাবে।

ভূমি মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খাজনা পরিশোধ না করলে ভবিষ্যতে আইন অনুযায়ী বকেয়া টাকার ওপর অতিরিক্ত সুদ আরোপ হতে পারে। তাই আইনি জটিলতা এড়াতে এবং জমির মালিকানা সুরক্ষিত রাখতে সময়মতো কর পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

প্রতি বছর সরকারি অর্থবছর ৩০ জুন শেষ হওয়ায় এই সময়ের মধ্যেই সব হিসাব সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অনলাইন সেবা চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে না। এতে সাধারণ মানুষের সময় ও খরচ দুটোই কমছে।

ভূমি মন্ত্রণালয়ের আশা, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমে আসবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...