তামিলনাড়ুতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি
নিজস্ব প্রতিবেদক: ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই একাধিক বড় ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। রোববার শপথ নেওয়ার পর প্রথম সরকারি নির্দেশে তিনি জানান, রাজ্যের বাসিন্দাদের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর ঘোষণাও দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে শপথবাক্য পাঠ করান। তামিল ভাষায় শপথ নেওয়ার সময় পুরো স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস ও করতালিতে মুখর পরিবেশ তৈরি হয়।
শপথের পর দেওয়া বক্তব্যে বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি দারিদ্র্য ও কষ্টের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তিনি কোনো রাজনৈতিক রাজপরিবার থেকে আসেননি এবং সাধারণ মানুষের সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন।
তিনি বলেন, “আমি আপনাদের পরিবারের একজনের মতো। আপনারাই আমাকে গ্রহণ করেছেন, আপনাদের ভালোবাসাই আমাকে এখানে পৌঁছে দিয়েছে।”
নতুন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, তার সরকার মিথ্যা আশ্বাস দেবে না। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় আগের সরকারের সমালোচনা করে বিজয় দাবি করেন, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) রাজ্যের অর্থনীতি দুর্বল করে গেছে এবং বিপুল ঋণের বোঝা নিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তবে জনগণের অর্থ অপচয় বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দেন তিনি।
বক্তব্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বামপন্থি নেতা ও জোটসঙ্গীদের ধন্যবাদ জানান বিজয়। শপথ অনুষ্ঠানের মঞ্চেও রাহুল গান্ধিকে দেখা যায়। নির্বাচনী প্রচারণার সময়ও তিনি বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে কংগ্রেসসহ কয়েকটি দলের সমর্থনে জোট সরকার গঠন করে দলটি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
