| ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট আসছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ১১:৩৭:২০
৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট আসছে

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে নতুন সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে ৬.৫ শতাংশ।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করা হতে পারে। উন্নয়ন পরিকল্পনা, রাজস্ব আয়ের লক্ষ্য এবং সামষ্টিক অর্থনীতির নানা সূচক নিয়েই তৈরি হচ্ছে এবারের বাজেট কাঠামো।

অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা, সরবরাহ সংকট এবং দেশের অর্থনৈতিক চাপের মধ্যে এই বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সঠিক ব্যবস্থাপনা না হলে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ার আশঙ্কাও রয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, বর্তমান সময়ে নতুন সরকারকে কঠিন বাস্তবতার মধ্যে বাজেট দিতে হচ্ছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি দুই দিক থেকেই চাপ রয়েছে।

অন্যদিকে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন মনে করেন, সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবসম্মত, কারণ আগের সময়ের তুলনায় অর্থনীতি কিছুটা ধীরগতিতে থাকলেও এটি অর্জনযোগ্য।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, অর্থনীতিকে সচল রাখতে বাজেটের আকার বড় হওয়া জরুরি। তবে এর পাশাপাশি সুশাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তবে আন্তর্জাতিক পরিস্থিতিও ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা দীর্ঘ হলে জ্বালানি ও পণ্য সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। এতে বাজেট বাস্তবায়ন আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, যুদ্ধ ও সরবরাহ সংকটের মধ্যে চাহিদা বাড়িয়ে দিলে বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যেতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

নিজস্ব প্রতিবেদক: দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ফাইনালেই শেষ হয়েছে আর্জেন্টিনার। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...