| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয়বার বিয়ের চার মাস না যেতেই আবার বিচ্ছেদ আদনানের

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৯ ২১:৩২:১০
দ্বিতীয়বার বিয়ের চার মাস না যেতেই আবার বিচ্ছেদ আদনানের

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারা-র সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছে।

শনিবার এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সারা। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। ওই সময় আবু ত্বহা আদনান তাকে তালাক দেন। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবারের মতো তাদের বিচ্ছেদ হয়েছিল। পরে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২ ডিসেম্বর আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের পুনর্মিলনের খবর তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে দ্বিতীয়বার শুরু হওয়া সেই সংসারও দীর্ঘস্থায়ী হলো না। বিয়ের চার মাস না পেরোতেই আবারও আলাদা হয়ে গেলেন আলোচিত এই দম্পতি।

বিচ্ছেদের কারণ নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি আবু ত্বহা আদনান বা সাবিকুন্নাহার সারা। তবে বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...