তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন যিনি
নিজস্ব প্রতিবেদক: তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি অবস্থান নিশ্চিত করার পর সরকার গঠনের পথে এগোচ্ছে থালাপতি বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর টিভিকের মোট সমর্থিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৯-এ। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করায় তাদের অবস্থান এখন আরও শক্তিশালী।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে থালাপতি বিজয়ের। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি উপস্থাপন করতে পারেন।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক হলেও পর্যাপ্ত সমর্থন নিশ্চিত না হওয়ায় তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। গভর্নর তখন প্রশ্ন তোলেন, সীমিত সংখ্যক বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করা হবে এবং কোন কোন দল সমর্থন দেবে।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে ১০৮টি আসনে জয় পেয়ে বড় চমক সৃষ্টি করে। যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় শুরুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা ছিল, এখন জোট সমর্থনের মাধ্যমে সেই বাধা অনেকটাই কেটে গেছে বলে মনে করা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
