| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৮ ২২:১১:৩৩
বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলক

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশে দেখা মিলল রহস্যময় আলোর রেখা। কক্সবাজার থেকে মাদারীপুর, একাধিক এলাকার মানুষ শুক্রবার সন্ধ্যায় আকাশে অদ্ভুত এই আলোকচ্ছটা দেখে বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও ও ছবি।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় প্রথম আলোটি দেখতে পান স্থানীয়রা ও পর্যটকরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আকাশে হঠাৎ ভিন্ন ধরনের উজ্জ্বল আলোর রেখা দেখা যায়, যা প্রায় এক মিনিট স্থায়ী ছিল।

স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক জানান, বন্ধুদের সঙ্গে সৈকতে বসে থাকার সময় তারা হঠাৎ আকাশে এই অস্বাভাবিক আলো দেখতে পান। পরে দ্রুত মোবাইল ফোনে সেটি ধারণ করেন। তবে আলোটি কী ছিল, সে বিষয়ে কেউ নিশ্চিত নন।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা। অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ নিজের ফেসবুক পোস্টে ভিডিও শেয়ার করে লেখেন, এটি দেখতে অনেকটা ইরানি মিসাইলের মতো লাগছিল।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বিষয়টি আবহাওয়াজনিত নয়। সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, আলোটি ভারতের জলসীমার দিক থেকে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষার অংশ হতে পারে।

শুধু কক্সবাজার নয়, মাদারীপুরের বিভিন্ন এলাকাতেও একই ধরনের আলোক রশ্মি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শহরের জজকোর্ট এলাকা, মোস্তফাপুর ও শিবচরসহ বিভিন্ন স্থানে মানুষ আকাশে রহস্যময় আলো দেখে ভিডিও ধারণ করেন।

শিবচরের হাতির বাগান এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ আকাশে এমন আলো দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিছু সময়ের মধ্যেই আলোটি মিলিয়ে যায়।

অন্যদিকে জজকোর্ট এলাকার সাইফুল ইসলাম নয়ন জানান, প্রায় পাঁচ মিনিট ধরে আকাশে আলোটি দেখা যায়।

ঘটনাটি নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসছে। মানবাধিকার কর্মী সুবল বিশ্বাসের মতে, এটি মেঘ ও সূর্যের আলোর প্রতিফলনের ফলও হতে পারে। তবে অনেকেই এটিকে সম্ভাব্য মিসাইল পরীক্ষার সঙ্গে মিলিয়ে দেখছেন।

রহস্যময় এই আলোর প্রকৃত উৎস এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ও আলোচনা থামছে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...