| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

অন্যের স্ত্রীকে বিয়ে, ৭ বছরের সাজা ঝুঁকিতে নাসির-তামিমা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৭ ১৯:৩৩:২১
অন্যের স্ত্রীকে বিয়ে, ৭ বছরের সাজা ঝুঁকিতে নাসির-তামিমা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা বহুল আলোচিত মামলায় বড় আইনি সংকটে পড়েছেন। অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগ প্রমাণিত হলে তাদের দুজনেরই সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১০ জুন।

বুধবার (৬ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে বিচারক রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

আদালতে শুনানির সময় বাদীপক্ষ নাসির ও তামিমার সর্বোচ্চ শাস্তি দাবি করে। অন্যদিকে আসামিপক্ষ নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন, তাদের বিয়ে আইনগতভাবেই সম্পন্ন হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, তামিমা সুলতানাকে আইনিভাবে তালাক না দিয়েই নাসির হোসেন-কে বিয়ে করার অভিযোগ তোলেন তার সাবেক স্বামী রাকিব হাসান। এ ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, দণ্ডবিধির ৪৯৭ ধারায় অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন ব্যভিচার হিসেবে গণ্য হয়, যার শাস্তি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড। এছাড়া ৪৯৮ ধারায় আরও ২ বছরের সাজার বিধান রয়েছে। আদালত চাইলে এই দুই সাজা একসঙ্গে বা পৃথকভাবে কার্যকর করতে পারেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোসলেম উদ্দিন জসীম দাবি করেন, নাসির ও তামিমার বিয়ে বৈধ এবং তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মানহানির জন্যই এই মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে মামলাটি তদন্ত করে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানি শেষে এবার বহুল আলোচিত এই মামলার রায়ের অপেক্ষা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...