বিদ্যুৎ খাতে সুখবর, টানা এক সপ্তাহ লোডশেডিং শূন্য
নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যুৎ পরিস্থিতিতে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত উৎপাদন থাকায় টানা এক সপ্তাহ ধরে দেশে কোনো লোডশেডিং হয়নি।
পিডিবি ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিনই বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
২৭ এপ্রিল সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৭৯৩ মেগাওয়াট। একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করায় সেদিন কোনো লোডশেডিং হয়নি। এরপর ২৮, ২৯ ও ৩০ এপ্রিলও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বজায় থাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকে।
মে মাসের শুরুতেও এই ধারা অব্যাহত থাকে। ১, ২ ও ৩ মে প্রতিদিনই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হওয়ায় সারাদেশে লোডশেডিং শূন্যের কোঠায় নেমে আসে।
বিদ্যুৎ কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে কৃষিকাজে সেচের প্রয়োজন কমে গেছে। ফলে বিদ্যুতের অতিরিক্ত চাহিদাও হ্রাস পেয়েছে।
একই সঙ্গে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন স্বাভাবিক থাকায় সামগ্রিক পরিস্থিতি আরও স্থিতিশীল হয়েছে।
পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, চাহিদা অনুযায়ী এখন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। কিছু কেন্দ্রের সমস্যা দূর হওয়ায় উৎপাদন ঘাটতিও কমে এসেছে। কয়লা সরবরাহ নিশ্চিত করে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, পটুয়াখালীর আরএনপিএল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনে যুক্ত হয়েছে এবং আরেকটি শিগগিরই চালু হবে।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় আলোকসজ্জা নিয়ন্ত্রণ, এয়ার কন্ডিশনার ব্যবহারে সীমা নির্ধারণ এবং বিদ্যুৎ সাশ্রয়ী আচরণে উৎসাহ।
এছাড়া এলএনজি, কয়লা ও হেভি ফুয়েল অয়েল আমদানির মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ভারতের আদানি পাওয়ার ও স্থানীয় নতুন কয়লাভিত্তিক কেন্দ্রগুলোও উৎপাদনে ভূমিকা রাখছে।
ঢাকার বিভিন্ন এলাকার গ্রাহকরা জানিয়েছেন, গত এক সপ্তাহে কোথাও লোডশেডিং হয়নি। আগে যেখানে দিনে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট হতো, এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
তবে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ হতে পারে, যা লোডশেডিং হিসেবে গণ্য নয়।
সব মিলিয়ে বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরে আসায় সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরেছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
