তিন ধাপে পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো এবার একসঙ্গে নয়, বরং তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হতে পারে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। ওই সময়ে সরকারের ব্যয় ও সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের একটি বড় হিসাবও তুলে ধরা হয়।
পরবর্তীতে তিনটি কমিশনের (বেসামরিক, বিচার বিভাগীয় ও সশস্ত্র বাহিনী) সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বাস্তবায়নের জন্য তিন ধাপে পে-স্কেল চালুর প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, প্রথম বছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। পরের অর্থবছর ২০২৭-২৮ সালে বাকি ৫০ শতাংশ ধাপে ধাপে দেওয়া হতে পারে। এরপর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত করে পূর্ণ কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপ বাস্তবায়নে বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা ভাবা হচ্ছে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং প্রতিবেশী দেশের বেতন কাঠামো বিশ্লেষণ করেই এই সুপারিশ তৈরি করা হয়েছে।
নতুন কাঠামো কার্যকর হলে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি যাতায়াত ভাতা ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত না বাড়িয়ে ১০ম গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। ২০ হাজার টাকার নিচে পেনশনভোগীদের প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ২০–৪০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ এবং এর বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে। চিকিৎসা ভাতাও বয়সভেদে আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সব মিলিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল এবার এক ধাপে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
