| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৪ ১২:৪৮:৩৫
বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিও হচ্ছে। এর মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এ মাসজুড়ে কয়েক দফায় ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

সোমবার প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে এ মাসে ১ থেকে ৩টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সব মিলিয়ে, মে মাসজুড়ে দেশের আবহাওয়া অস্থির থাকতে পারে। তাই ঝড়-বৃষ্টি ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ঝুঁকি মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...