| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ৪১ হাজার টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৩ ১১:১১:২৫
১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ৪১ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম পে-স্কেল। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে এ লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি কোষাগারের ওপর চাপ কমাতে পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে আগামী জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) বাড়ানো হবে। পরবর্তী ধাপগুলোতে পর্যায়ক্রমে চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। মূলত বর্তমান বাজার পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতেই এই সুপারিশ করা হয়েছে।

কমিটির প্রস্তাবনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ, বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী (ঢাকা সিটি এলাকা) মূল বেতন পান ৮ হাজার ২৫০ টাকা এবং সব মিলিয়ে পান ১৬ হাজার ৯৫০ টাকা। নতুন প্রস্তাবে এই গ্রেডের মূল বেতনই ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এর ফলে ভাতাসহ একজন ২০তম গ্রেডের কর্মচারীর মোট বেতন দাঁড়াবে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা, যা বর্তমানের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো কাঠামো আসেনি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার বিশেষ কমিশন গঠন করে। গত ২১ এপ্রিল সরকার এই সুপারিশগুলো পর্যালোচনা ও কার্যকরের লক্ষ্যে উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটি এই প্রস্তাবগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

যদিও এই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে, তবে ১ জুলাই থেকে মূল বেতন বৃদ্ধি কার্যকর হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি কর্মচারীদের মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...