পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামী পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তানের চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল (রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল)। বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
শনিবার (২ মে) সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদ দেখার বৈজ্ঞানিক বিশ্লেষণ:
গবেষণা কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ১৭ মে চাঁদ দেখা গেলে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং সেই হিসেবে ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।
সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদের সম্ভাবনা:
কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে এবার পাকিস্তান এবং সৌদি আরবে একই দিনে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট।
চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির ওপর:
তবে চাঁদ দেখার বিষয়টি পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। যদি কোনো কারণে ১৭ মে চাঁদ দেখা না যায়, তবে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে (বৃহস্পতিবার) পালিত হবে। বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও দেশটির কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ঘোষণা দেবে।
বাংলাদেশে সম্ভাব্য তারিখ:
বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে ১৮ মে সন্ধ্যায়। যদি ১৮ মে চাঁদ দেখা যায়, তবে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
