| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

আবারও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ২৯ ১৯:১৩:০৮
আবারও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আবারও তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল লিমিটেড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে কালবৈশাখী ঝড় ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা:

পূর্বাভাস অনুযায়ী, দেশের পাঁচটি বিভাগ এই দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

জেলা ভিত্তিক বিশেষ সতর্কতা:

* সর্বোচ্চ সতর্কতা: সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।

* উত্তাল আকাশ: ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে আকাশ উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

* সতর্ক থাকতে হবে: ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।* মেঘলা আকাশ: বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ফেনী, কুমিল্লা, শেরপুর, জামালপুর, বাগেরহাট, গাইবান্ধা ও পাবনার আকাশ মেঘে ঢাকা থাকতে পারে।

অন্যান্য বিভাগের পূর্বাভাস:

রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, বগুড়া এবং রংপুরের আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতেও (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দুর্যোগ চলাকালীন সাধারণ মানুষকে খোলা মাঠে বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...