বাড়ল সয়াবিন তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন যে, বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ছিল ১৯৫ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য এই সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সারকথা: বিশ্ববাজারের পরিস্থিতির কারণে দেশে বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে।
আশা/
