| ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯ সুবিধা হ্রাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৪ ১৯:২৭:০৯
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯ সুবিধা হ্রাস

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারি পরিচালন ব্যয় কমাতে বড় ধরনের সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে সরকার। কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা কমিয়ে ৯টি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যয় সংকোচনের নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার এই নির্দেশনাটি সংশ্লিষ্ট সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী ৯টি মূল নির্দেশনা:

১. জ্বালানি সাশ্রয়: সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনতে হবে।

২. গাড়ি ও বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ: সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ আপাতত বন্ধ থাকবে।

৩. অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও আপ্যায়ন: সাধারণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। এছাড়া সভা বা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার বা কনফারেন্সের মোট ব্যয় ২০ শতাংশ হ্রাসের নির্দেশ দেওয়া হয়েছে।

৪. ভ্রমণ ও সম্পদ ক্রয়: সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে। পাশাপাশি সরকারি খাতে নতুন করে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় পুরোপুরি (শতভাগ) বন্ধ থাকবে।

৫. বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়: সরকারি সব কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি ব্যবহারের পরিমাণ ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

৬. ভবন শোভাবর্ধন ও সংস্কার: আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে এই ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।

৭. ভূমি অধিগ্রহণ: ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যয় আপাতত শতভাগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তের প্রেক্ষাপট:

এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভার সিদ্ধান্তের আলোকেই আনুষ্ঠানিকভাবে এই পরিপত্র জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কঠোর সাশ্রয়ী নীতির ফলে জাতীয় বাজেটের ওপর চাপ কমবে এবং জরুরি প্রয়োজনে অর্থের সংস্থান সহজ হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...