| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৯ ১৪:১০:৪২
‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সরকারি অফিসে সপ্তাহে তিন দিন ছুটি এবং নতুন সময়সূচি সংক্রান্ত পরিপত্রটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সরকারি চাকুরিজীবীসহ সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি পরিষ্কার করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কারণ দেখিয়ে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন বা সপ্তাহে তিন দিন সশরীরে অফিস করার বিষয়ে কোনো দাপ্তরিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইন্টারনেটে যে চিঠিটি ভাইরাল হয়েছে, সেটি সম্পূর্ণ বানোয়াট এবং জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।

ভাইরাল হওয়া ভুয়া তথ্যে যা ছিল:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভুয়া পরিপত্রে দাবি করা হয়েছিল যে, ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সপ্তাহে মাত্র তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সশরীরে অফিস করতে হবে। বাকি দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) ডিজিটাল পদ্ধতিতে বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এমনকি অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার দাবিও করা হয়েছিল সেই জাল চিঠিতে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা:

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে অফিসের কর্মদিবস কমানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। বর্তমানে প্রচলিত নিয়ম ও সময়সূচি অনুযায়ীই সব সরকারি অফিস কার্যক্রম পরিচালিত হবে। অসৎ উদ্দেশ্যে ছড়ানো এই ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...