| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৯ ১৩:৪৯:৩৭
সরকারি চাকরিজীবীদের ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন ছুটির ঘোষণা সংবলিত একটি পরিপত্রকে ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি পরিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন বা সপ্তাহে তিন দিন অফিস করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো দাপ্তরিক আদেশ বা স্মারক জারি করা হয়নি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া চিঠিটি সম্পূর্ণ বানোয়াট।

যা ছিল সেই ভুয়া পরিপত্রে:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভুয়া ঘোষণায় দাবি করা হয়েছিল, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে আগামী ৫ এপ্রিল থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সপ্তাহে মাত্র তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সশরীরে অফিস করতে হবে। বাকি দুই দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বাসা থেকে ডিজিটাল পদ্ধতিতে কাজ করার কথা উল্লেখ করা হয়েছিল। সেই ভুয়া তথ্যে অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণের দাবিও করা হয়।

মন্ত্রণালয়ের সতর্কবার্তা:

জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ীই সরকারি অফিস কার্যক্রম চলমান থাকবে। ভুয়া তথ্যের মাধ্যমে কেউ যাতে বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...