| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

হামের টিকাদান কর্মসূচি শুরুর তারিখ ঘোষণা; যেভাবে পাবেন

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০১ ১৭:০২:৫২
হামের টিকাদান কর্মসূচি শুরুর তারিখ ঘোষণা; যেভাবে পাবেন

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৫ এপ্রিল রবিবার থেকে সারাদেশে এই বিশেষ টিকাদান অভিযান শুরু হবে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গত কয়েকদিনে হামের উপসর্গে বেশ কিছু শিশুর মৃত্যু হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সারাদেশে পাঠিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান শুরু হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের টিকা পাবে। সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'গাবি' (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার হিসেবে সংগ্রহ করছে, যা পরবর্তীতে ক্রয় করে পরিশোধ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে পর্যাপ্ত ভেন্টিলেটর ও শয্যা প্রস্তুত রাখা হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে সারাদেশে স্বাস্থ্যকর্মীদের সকল ছুটি বাতিল করা হয়েছে। গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...