| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত: অভিন্ন প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ৩০ ১৪:২৯:০৬
এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত: অভিন্ন প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি এবং প্রশ্নপত্রের ধরন নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এই তারিখ ধরে দ্রুতই পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একাধিক বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা:

এবারের পরীক্ষার সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে প্রশ্নপত্রের ধরন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। আগে শুধুমাত্র মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হতো। এখন থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোকেও এই প্রক্রিয়ার আওতায় আনা হলো। ফলে এবার দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডেই একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রস্তুতি ও সময়সূচি:

বোর্ড চেয়ারম্যানরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের দিকনির্দেশনা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুন পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এই প্রস্তাবে মন্ত্রণালয়ের চূড়ান্ত সই মিললেই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে মূল্যায়ন পদ্ধতিতে সমতা আসবে এবং শিক্ষার্থীদের মেধা যাচাই আরও স্বচ্ছ হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...