আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান শুরু: নিহত ১৩৩
নিজস্ব প্রতিবেদক: আফগান সীমান্তে আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে 'অপারেশন গযব লিল-হক' নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া আফগানিস্তানের একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করার খবর পাওয়া গেছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।
অভিযানের বিস্তৃতি ও লক্ষ্যবস্তু
এক্স বার্তায় জানানো হয়েছে, শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী ও স্থলবাহিনী যৌথভাবে এই অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, তাদের জোরালো আক্রমণে সীমান্ত সংলগ্ন বেশ কিছু আস্তানা ধ্বংস হয়েছে এবং প্রতিপক্ষ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। বিশেষ করে চিত্রল সেক্টরে একটি চেকপোস্ট পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।
উত্তেজনার প্রেক্ষাপট
পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে, এই অভিযানের আগে আফগান বাহিনী পাক-আফগান সীমান্তের বিভিন্ন পয়েন্টে উসকানিমূলক গোলাগুলি চালিয়েছিল। সেই হামলার জবাবেই পাকিস্তান এই পাল্টা অভিযান পরিচালনা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
তবে এই অভিযান ও প্রাণহানির বিষয়ে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটে কত
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- Redmi 17C 5G লঞ্চ, থাকছে ৬.৯ ইঞ্চির ১২০Hz ডিসপ্লে ও ৬,০০০mAh ব্যাটারি
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- মোটরসাইকেল প্রেমীদের বড় সুখবর!
- ৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি
- পে-স্কেলে সুখবর, সেপ্টেম্বরেই আসছে গেজেট!
- নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের ৭ নির্দেশনা
- Poco F9 Ultra-তে থাকছে Snapdragon 8 Elite Gen 5, নিশ্চিত করল Poco
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি গুজব
