কেন নবম পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কমিশনের দেওয়া সুপারিশগুলো কেবল পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বেতন কমিশন নিয়ে বিভ্রান্তি দূর করে উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় নতুন বেতন কাঠামো না থাকায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশন গঠনের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পে কমিশনের প্রতিবেদন জমা নিয়েছে, কিন্তু এটি বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার এখন এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয়। কমিশনের সুপারিশগুলো আর্থিক ও প্রশাসনিকভাবে যাচাই করার জন্য কেবল একটি কমিটি করা হয়েছে।
তিনি আরও স্পষ্ট করেন যে, পে কমিশনের প্রতিবেদনের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। কারণ সরকার এটি কার্যকর করছে না। মূলত সরকারি কর্মচারীদের বিক্ষোভের মুখে একটি সমাধান দিতে এবং পরবর্তী নির্বাচিত সরকারের যাত্রাপথ সহজ করার লক্ষ্যেই এই কমিশন গঠন করা হয়েছিল। নির্বাচিত সরকারই এই প্রতিবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
একই ব্রিফিংয়ে মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের বিশাল ফ্ল্যাট নির্মাণের গুঞ্জন প্রসঙ্গে উপদেষ্টা জানান, সরকারি ক্রয় কমিটিতে এমন কোনো প্রস্তাব তার নজরে আসেনি।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- অবশেষে জানা গেল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি আসছে
- যে ৮ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি
- আজকের স্বর্ণের বাজারদর: ২৭ জুলাই ২০২৬
- আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে নতুন ফিচারের ছড়াছড়ি
- আসছে টানা ৪ দিনের সরকারি ছুটি!
- আসছে OnePlus 16; দাম কত ফিচার কি
- টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস
- বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা!
- সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিনের ঝড়বৃষ্টির পূর্বাভাস
- মেডিপ্লাসসহ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর আবেগঘন বার্তায় মুখ খুললেন স্কালোনি
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে চাপে সরকার, গেজেট প্রকাশের প্রস্তুতি
- টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর
