| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ভাইভার তারিখ ও নিয়ম ঘোষণা!

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৩ ১৩:৫০:০৮
প্রাথমিক শিক্ষক নিয়োগ: ভাইভার তারিখ ও নিয়ম ঘোষণা!

প্রাথমিকের ভাইভার তারিখ ঘোষণা; ২৮ জানুয়ারি থেকে শুরু মৌখিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে একাধিক বোর্ডের মাধ্যমে দ্রুত ভাইভা সম্পন্ন করা হবে।

কাগজপত্র জমা দেওয়ার নিয়ম

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন আবেদনের কপি, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় সব নথিপত্র আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। সব নথিপত্র অবশ্যই ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। মূল কাগজপত্রের ফটোকপি জমার পাশাপাশি মূল কপিগুলো জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রদর্শন করে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

বিশেষ কোটা ও প্রয়োজনীয় সনদ

মুক্তিযোদ্ধা কোটা, শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক), তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে প্রাপ্ত বৈধ সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। পরীক্ষার নির্দিষ্ট সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...