| ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

নতুন পে-স্কেল: চূড়ান্ত হতে পারে সর্বনিম্ন ২১ হাজার টাকার বেতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১৫ ০৯:৪৭:৩৫
নতুন পে-স্কেল: চূড়ান্ত হতে পারে সর্বনিম্ন ২১ হাজার টাকার বেতন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় এক গুরুত্বপূর্ণ সভায় বসছে জাতীয় বেতন কমিশন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এই বৈঠকেই নির্ধারিত হতে পারে নতুন পে-স্কেলের মূল রূপরেখা ও সর্বনিম্ন বেতনের অঙ্ক।

বৈঠকের মূল আলোচ্য বিষয়

কমিশন সূত্রে জানা গেছে, আজকের সভায় কেবল মূল বেতন বাড়ানোই লক্ষ্য নয়; বরং গ্রেড সংখ্যা বিন্যাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধার মতো স্পর্শকাতর বিষয়গুলো চূড়ান্ত করার চেষ্টা করা হবে। বর্তমান বাজারের উচ্চ মূল্যস্ফীতি, শিক্ষা ও আবাসন ব্যয়ের বাস্তব চিত্র মাথায় রেখে একটি যুগোপযোগী ফ্রেমওয়ার্ক তৈরি করছে কমিশন।

বেতন অনুপাত ১:৮ চূড়ান্ত

ইতিমধ্যে গত ৮ জানুয়ারির সভায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ, সর্বোচ্চ গ্রেডের বেতন সর্বনিম্ন গ্রেডের আট গুণ হবে। এর আগে ১:১০ ও ১:১২ অনুপাত নিয়ে আলোচনা হলেও বৈষম্য কমাতে ১:৮ অনুপাতটিই বেছে নিয়েছে কমিশন।

সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব

সবচেয়ে বেশি কৌতূহল বিরাজ করছে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন নিয়ে। কমিশনের টেবিলে বর্তমানে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে, যার যেকোনো একটি আজ চূড়ান্ত হতে পারে:

১. প্রথম প্রস্তাব: ২১,০০০ টাকা।

২. দ্বিতীয় প্রস্তাব: ১৭,০০০ টাকা।

৩. তৃতীয় প্রস্তাব: ১৬,০০০ টাকা।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২০২৫ সালের জুলাইয়ে গঠিত এই কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। আজকের বৈঠকে প্রস্তাবগুলো চূড়ান্ত হওয়ার পর পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারের কাছে জমা দেওয়া হবে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...