| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফোরাত নদী শুকিয়ে যাওয়া কি কেয়ামতের আলামত

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৮ ১১:৫৩:৫৮
ফোরাত নদী শুকিয়ে যাওয়া কি কেয়ামতের আলামত

নিজস্ব প্রতিবেদক: মহাগ্রন্থ আল কোরআনে কেয়ামতের দিনকে এক ভয়াবহ ও বিভীষিকাময় মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। সেই কঠিন সময়ের ভয়াবহতা মানুষের কল্পনাতীত। আল্লাহ তায়ালা সুরা কারিয়ায় বলেছেন, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে এবং সুরা হজের বর্ণনা অনুযায়ী, মানুষ মাতালের মতো আচরণ করবে, যদিও তারা নেশাগ্রস্ত থাকবে না।

কেয়ামতের অন্যতম বড় আলামত

ইসলামি হাদিস শাস্ত্র অনুযায়ী, কেয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীতে বেশ কিছু বড় নিদর্শন প্রকাশ পাবে। এর মধ্যে অন্যতম হলো মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ফোরাত নদী (Euphrates) শুকিয়ে যাওয়া এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া। তুরস্ক থেকে সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত এই গুরুত্বপূর্ণ নদীটির পানির স্তর বর্তমানে অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বিষয়টি বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হাদিসের সতর্কবার্তা

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। যারা সেই সময় উপস্থিত থাকবে, তাদের এই স্বর্ণ গ্রহণ না করতে সতর্ক করা হয়েছে (বুখারি: ৭১১৯)। সহিহ মুসলিমের অন্য এক বর্ণনায় এসেছে, এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধে অংশগ্রহণকারী প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে এবং প্রত্যেকেই ভাববে যে সে-ই হয়তো বেঁচে যাওয়া ভাগ্যবান ব্যক্তি হবে।

স্বর্ণের পাহাড়ের ব্যাখ্যা

ইসলামি স্কলারদের মতে, এই স্বর্ণের পাহাড়ের অর্থ দুই রকম হতে পারে—নদীর শুকিয়ে যাওয়া স্থানে সরাসরি স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়া অথবা নদীর তলদেশে বিশাল কোনো স্বর্ণের খনি উন্মোচিত হওয়া। যদিও কেউ কেউ একে রূপক অর্থে ‘কালো সোনা’ বা তেলের খনি হিসেবে ব্যাখ্যা করেন, তবে অধিকাংশ মুহাদ্দিস সরাসরি স্বর্ণের পাহাড়ের অর্থকেই প্রাধান্য দিয়েছেন।

ইমাম মাহদির আগমন

বিখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানি (রাহ.)-এর মতে, এই ঘটনাটি ইমাম মাহদির আগমনের ঠিক পূর্বমুহূর্তে সংঘটিত হবে। বর্তমান প্রেক্ষাপটে ফোরাত নদীর পানির স্তর কমে যাওয়া মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। তাই আলেমদের পরামর্শ হলো, বিভ্রান্তি এড়িয়ে আখেরাতের প্রস্তুতি গ্রহণ ও সৎকর্মে মনোযোগী হওয়া।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...